।। নিজস্ব প্রতিবেদক।।
কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আজ রোববার শুরু হচ্ছে না। সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুত করার কার্যক্রম এখনো সম্পন্ন না হওয়ায় এই আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী তারিখ জানানো হবে।
রোববার মাদারাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি (বিএমটি) ও ডিপ্লোমা] এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান (কারিগরি ও মাদরাসা) এমপিওভুক্ত করার লক্ষ্যে গত গত ২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তির আলোকে ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারিত ছিলো।
তবে এমপিওভুক্তির আবেদন নেয়ার সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুত করার কার্যক্রম এখনো সম্পন্ন না হওয়ায় অনলাইনে আবেদন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী তারিখ জানানো হবে।
শিক্ষাবার্তা /এ/ ০৮/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
