এইমাত্র পাওয়া

কাপ্তাই বিএসপিআইতে বর্ণাঢ্য আয়োজনে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি শিল্প ও শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি, শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। মঙ্গলবার (২৭ জানুয়ারি)

দুপুরে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাইয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে অত্যন্ত সফলভাবে আয়োজিত হলো ‘সেমিনার ও জব ফেয়ার-২০২৬’।এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল- “Industry চাহিদা বনাম কারিগরি সরবরাহ: শিল্প খাতে ডিপ্লোমা এবং বৃত্তিমূলক পেশাদারদের কর্মসংস্থান চ্যালেঞ্জ মোকাবেলা, চিফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বাংলাদেশ–সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

স্বাগত বক্তব্য প্রদান করেন চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) ও বিভাগীয় প্রধান (অটোমোবাইল টেকনোলজি) ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই কর্ণফুলী প্রাণিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফ আইডিসি সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ কোর্স কো-অর্ডিনেটর প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী), বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কুয়েট), ওয়েল-আপ টেকনোলজি।

সেমিনার ও জব ফেয়ারে দেশের সুনামধন্য বিভিন্ন শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান কাপ্তাই বাংলাদেশ–সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সেমিনার ও জব ফেয়ার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রায় ২০টি জব ফেয়ার স্টলের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সরাসরি আবেদন সংগ্রহ করা হয়, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বাংলাদেশ–সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ওয়ার্কশপে ১৫ জনের গ্রুপ করে এক সপ্তাহব্যাপী সরাসরি প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হবে। এতে শিক্ষার্থীরা শিল্পকারখানার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন, এই ধরনের সেমিনার ও জব ফেয়ার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি শিল্প ও শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন বক্তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কর্তৃপক্ষ।

জব ফেয়ারে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ:
বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, আবুল খায়ের গ্রুপ, ওয়ালটন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আফতাব অটোমোবাইলস, প্রাইমিটেক গ্রুপ, বিডিজবস ডট কম, আরএফএল গ্রুপ, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা (সিএইচসি), সুপার ফরমিকা অ্যান্ড ল্যামিনেশন লিমিটেড (টি.কে. গ্রুপ), এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড, লুমিয়ন ইন্টেরিয়র অ্যান্ড কনস্ট্রাকশন, স্যাপ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, এসএ গ্রুপ, পণ্ডিত (Pondit), ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট, ওয়েল-আপ টেকনোলজি, ডিডিএন–ডিজিটাল ডট নেট এবং বিগট্রি অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার, ঢাকা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট অতিথি বৃন্দ সকলকে সম্মাননা প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.