নিজস্ব প্রতিবেদক।।
সনদ জালিয়াতি করে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এই তিন কর্মকর্তা হলেন— ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদন বলছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুত করে বিসিএসে আবেদন করেছিলেন।
পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, আবেদনকালে দাখিল করা সেসব সনদ ছিল জাল।
অপরাধের পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
