এইমাত্র পাওয়া

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক।। 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র প্রকাশ হতে পারে যেকোনো সময়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এনটিআরসিএ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নীতিগত সিদ্ধান্ত ও কারিগরি যাচাই শেষে পরিপত্র প্রকাশের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে পরিপত্রটি জারি হতে পারে।

এদিকে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিলেবাস নিয়ে সভায় বসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই সভায় সিলেবাস চূড়ান্ত করা হতে পারে।

এর আগে সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের শূন্যপদের তথ্য আহ্বান করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে দাখিল মাদরাসায় সুপার পদে শূন্যপদ রয়েছে ৮৯৯টি এবং সহকারী সুপার পদে রয়েছে ১ হাজার ৪টি। কামিল মাদরাসায় অধ্যক্ষের শূন্যপদ ৫৪টি এবং উপাধ্যক্ষের শূন্যপদ ৩৪টি।

এছাড়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষের শূন্যপদ রয়েছে ৩৪৩টি এবং উপাধ্যক্ষের শূন্যপদ ২০২টি। আলিম মাদরাসায় অধ্যক্ষের শূন্যপদ রয়েছে ৩৭৭টি এবং উপাধ্যক্ষ পদে রয়েছে ২১৯টি।

স্কুল-কলেজের শূন্যপদের তথ্যও সংগ্রহ করা হয়। তাতে দেখা যায় সব মিলিয়ে প্রাথমিক হিসাবে শূন্যপদের মোট সংখ্যা পাওয়া যায় ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে শূন্য রয়েছে ৫৮৪টি অধ্যক্ষ ও ৬২৭টি উপাধ্যক্ষ পদ। উচ্চ মাধ্যমিক কলেজে শূন্য রয়েছে ৭৬৮টি অধ্যক্ষ পদ। মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে ৩ হাজার ৯২৩টি প্রধান শিক্ষক ও ৩ হাজার ৮৭২টি সহকারী প্রধান শিক্ষক পদ। এছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে ৫০৪টি প্রধান শিক্ষক পদ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.