নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে, যা চলবে ৭ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
