নিজস্ব প্রতিবেদক।।
দ্বাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ইটিসি এবং বিটিসি কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃহস্পতিবার বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ইটিসি (কলেজ পরিবর্তন) ও বিটিসি (বোর্ড পরিবর্তন) কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ইটিসি ও বিটিসি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন ইটিসি ও বোর্ড পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে অনলাইন ইটিসি বা বোর্ড পরিবর্তনের জন্য নির্ধারিত ফি ধার্য করা হয়েছে ৭০০ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
