এইমাত্র পাওয়া

শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা বাজেট রেখেছেন তারেক রহমান: দুলু

অনলাইন ডেস্ক:

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। বই না পড়ে, খাতায় না লিখেও জিপিএ-৫ পাওয়া গেছে-এটি শিক্ষার মান ধ্বংসের প্রমাণ। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নাটোর সদরের একডালা আর কে দুলু মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, আর কে মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, স্কুলের প্রধানশিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: যুবলীগ নেতার বাড়িতে ‘এনসিপি’ পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে একটি মানসম্মত ও শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading