নিউজ ডেস্ক।।
দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৪ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
গত শনিবার (১০ জানুয়ারি) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদনকারীকে নির্ধারিত ১ হাজার টাকা ফি দিতে হবে। প্রার্থীদের বয়সসীমা ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
