এইমাত্র পাওয়া

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

নিউজ ডেস্ক।।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য জানা।

তিনি বলেন, সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানির সময়সূচি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।

আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো; ১০ জানুয়ারি ০১-৭০, ১১ জানুয়ারি ৭১-১৪০, ১২ জানুয়ারি ১৪১-২১০, ১৩ জানুয়ারি ২১১-২৮০, ১৪ জানুয়ারি ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ হতে অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল জমা পড়েছে।

শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একক দিনে ১৭৬টি আপিল জমা পড়ে। ইসিতে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading