নিউজ ডেস্ক।।
টিচার্চ ট্রেনিং এবং জাপানিজ বৃত্তি নিয়ে শিক্ষক কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন করা যাবে ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংক: http://202.4.112.150:3030/ আবেদন করতে হবে।
বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আবেদন করার জন্য একটি প্রাথমিক তথ্যছক পূরণ করতে হবে, যা অনলাইন লিংকে দেওয়া আছে।
জাপান দূতাবাস কর্তৃক সরবরাহকৃত Guideline-এর Qualifications and Conditions, Eligibility ও অন্যান্য নির্দেশনা প্রতিপালনপূর্বক আবেদন করতে হবে; শিক্ষা মন্ত্রণালয়ের Online লিংকটি ৬জানুয়ারি থেকে ২০জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত Active থাকবে; আবেদনকারীকে অনলাইন লিংকে তথ্য দাখিল করার পর সংশ্লিষ্ট সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য সব ডকুমেন্ট এর সত্যায়িত কপিসহ আবেদনপত্রের Hard Copy সচিবালয়ের ২নং গেইট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জমা দিতে হবে।
খামের উপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নং: ১৭০৬, ভবন নং ০৬, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। হার্ডকপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ সময় ২০জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টা। উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেয়া হলে তা বিবেচনা করা হবে না; প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করা হবে;
প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা।
প্রাথমিক মনোনয়নের পর মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
