এইমাত্র পাওয়া

ঢাবির ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা পাঠানোর নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উত্তরপত্রের প্যাকেটের উপরে স্পষ্টভাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ লিখে পাঠাতে বলা হয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ঢাবির ডিনস কমিটির সভার সুপারিশের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশ অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে রেখে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে। উত্তরপত্রের প্যাকেটের উপরে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ লেখার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সুবিধা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক রয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের সময়সীমা প্রতি ঘণ্টায় ১০ মিনিট বৃদ্ধির সিদ্ধান্ত ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২০২২ সালে এক সিন্ডিকেট সভায় অনুমোদিত রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.