এইমাত্র পাওয়া

কুমিল্লার তিতাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক।। 
আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা জেলার তিতাস উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ তিতাস উপজেলায় আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেন,“মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র রক্ষার আপোষহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি আজীবন স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক,কুমিল্লা জেলা বিএনপির সদস্য  এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবদলের সভাপতি , সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিলটি সম্পন্ন হয়।
 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading