নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস এখন নতুন ঠিকানায়। অফিস স্থানান্তর এবং ভাড়াচুক্তি সম্পাদনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই গতকাল বৃহস্পতিবার থেকে এই প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম রাজধানীর রমনার ইস্কাটক গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার ভবনে পরিচালিত হবে। একই ভবনের ৪ তলায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সুবিধা বোর্ডের পরিচালক ও কল্যাণ ট্রাস্টের সচিবকে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, ওয়েজ আর্নার্স বোর্ডের নির্ধারিত হারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অফিসের জন্য বাড়ি ভাড়ার জন্য অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দকৃত ভবনে অনুমোদিত স্পেসে অফিস স্থানান্তর এবং ভাড়ার চুক্তিপত্র সম্পাদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দেয়া হলো।
এর আগে রাজধানীর নীলক্ষেতের ব্যানবেইস ভবন থেকে এই প্রতিষ্ঠান দুটি সরানো হয়। ব্যানবেইসের ভবনে কর্মকর্তা থেকে শুরু করে অবসরে যাওয়া সিনিয়র শিক্ষকদের বসার তেমন জায়গা নেই। তাছাড়া ভবনটি ব্যানবেইসের। সেখানে ভাড়া করে কার্যক্রম পরিচালনা করছিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। সার্বিক দিক বিবেচনায় তাদের কার্যক্রম নীলক্ষেত থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান দুইটির আরো কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধে্য আইন সংশোধন।
জানা গেছে, আর্থিক সংকটের কারণে বর্তমানে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের টাকা দেয়া বন্ধ রয়েছে। তবে পাঁচ ক্যাটাগরির শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দেয়া হচ্ছে।
ক্যান্সার আক্রান্ত শিক্ষক-কর্মচারী, হার্টের অপারেশন করা হবে এমন শিক্ষক-কর্মচারী, কিডনি রোগের ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে এমন শিক্ষক-কর্মচারী, হজে যেতে ইচ্ছুক এবং মৃত্যুবরণ করেছেন—এই পাঁচ ক্যাটাগরির শিক্ষক-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে কল্যাণ ট্রাস্টের অর্থ দেয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
