নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। এসএসসি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নির্বাচনি বিষয় ও বিষয়গুলো এক থেকে চার বিষয়ে ২০২৫ সালে অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোয় অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ২০২৬ সালের ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত।
পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা।
২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
