এইমাত্র পাওয়া

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক।। 

আসন্ন ইবতেদায়ি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading