এইমাত্র পাওয়া

টিকিটবিহীন ৬৮১৫ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক।। 

একদিনে ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ছয় হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট চৌদ্দ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক তথ্যে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন।

তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।

ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
এদিকে, একই দিন (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০২ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৫৫ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading