এইমাত্র পাওয়া

বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা

ঢাকা: বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী টিউশন ফি নিতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)’ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ফি এবং টিউশন ফি নীতিমালা-২০২৪-এর তফসিল ক, খ ও গ অনুযায়ী নির্ধারিত হারে টিউশন ফি সংগ্রহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৯ নভেম্বর বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত) প্রকাশ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.