এইমাত্র পাওয়া

পাবিপ্রবিতে উপাচার্যসহ ৩ জনের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মো. মাহফুজুর রহমান নামের এক কর্মচারীর বিরুদ্ধে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিএসি) দপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহফুজুর রহমান আইকিএসির বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপের প্রশিক্ষকদের সম্মানী দিতেন।

সম্প্রতি অনুষ্ঠিত একটি ওয়ার্কশপের সম্মানির বিষয়ে খোঁজ নেওয়া হলে দেখা যায় তারা সম্মানি পাননি কিন্তু রেজিস্ট্রার খাতায় তাদের সম্মানী বাবদ ৩৮ হাজার টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে তদন্তে দেখা যায়, ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে ৩৮ হাজার উত্তোলন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত কর্মচারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা বলেন, ‘আমাদের কিছু অতিথিদের সম্মানী দিতে বিলম্ব হয়, মাহফুজ সাহেব নিজেই সবাইকে সম্মানী বুঝিয়ে দেওয়ার দায়িত্বে থাকেন।

তবে কিছু অতিথি তাদের সম্মানী যথাযথ সময়ে না পাওয়ার বিষয়ে জানালে এ বিষয়ে মাহফুজ সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কোনো সদুত্তর না দিতে পারায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টা এখন আমার দায়িত্বে নেই। এখন প্রশাসনিকভাবে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading