এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সবচেয়ে বেশি জাল সনদধারী শিক্ষক পাওয়া গেছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে। এ বিভাগে ৭৭৯ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত হয়েছে।

এদিকে, জাল সনদধারী হিসেবে শনাক্ত হওয়াদের মধ্যে প্রথম ধাপে ৪০০ শিক্ষকের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও প্রতিবেদনে সুপারিশ করা হচ্ছে।

বিশ্লেষণে দেখা যায়, এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া। এর মধ্যে প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নথির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি জাল সনদধারী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম বলেন, জাল সনদধারীদের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.