নিউজ ডেস্ক।।
টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকালে টাঙ্গাইল শহরের আকুর-টাকুরপাড়া এলাকায় লাজ ফার্মা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, লাজ ফার্মা থেকে ওষুধ ক্রয় করে ভুক্তভোগীর শরীরে পুশ করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে মো. শফিকুল ইসলাম নামে এক ভোক্তা লিখিত অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হলে নকল ওষুধ বলে প্রমাণিত হয়। এ অপরাধে আইন অনুযায়ী ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। জনগণের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।
অভিযানে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর সদস্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
