কুমিল্লা থেকে মোহাম্মদ শাহজামানঃ
কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয় ।
১৩/০৭/২০১৯ রোজ শনিবার তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আই সি টি কমিটি কর্তৃক আয়োজিত ইন হাউজ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী ।

প্রশিক্ষণে এডোবি ফটোসপের মাধ্যমে ছবি ও ব্যানার সম্পাদনা সম্পর্কে প্রশিক্ষণ প্রধান করেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আই.সি.টি কমিটির সভাপতি এবং মঙ্গলকান্দি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন। এতে তিতাস উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আইসিটি শিক্ষক বা আইসিটিতে দক্ষ শিক্ষককে প্রশিক্ষণ ও আইসিটি কাজে আগ্রহী শিক্ষকরা অংশ্রহণ করেন ।
উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মোজাম্মেল হক, সহসভাপতি তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আই.সি.টি কমিটি। সমাপ্তি অনুষ্ঠান পরিচালনা করেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা আই.সি.টি কমিটির সাধারণ সম্পাদক মো. জাকারিয় সুপার স্যার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
