নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার স্কোর আজ ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এই তালিকায় আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ৩৮৬ স্কোরে শহরটির বাতাস ‘দুর্যোগপূর্ণ’।
২২৬ স্কোরে তৃতীয় অবস্থানে কুয়েতে সিটি। এ ছাড়া ২১০ স্কোরে চতুর্থ ভারতের কলকাতা ও ১৯৯ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
