নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগন্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম চন্দ্র দাস এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নোয়াখালী – লক্ষ্মীপুর-চন্দ্রগন্জ প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এ সময় দু-পাশে হাজার-হাজার যাত্রী বাহি গাড়ি আটকা পড়ে ভোগান্তির শিকার হয় যাএীরা।
খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান মীর জুমলা মিঠুকে নিয়ে ঘটনাস্থলে যান পরে বেগমগঞ্জ থানার পুলিশ পরির্দশক আরিফুল ইসলাম নিযার্তনের শিকার শিক্ষার্থীর ন্যায় বিচার সহ অভিযুক্ত শিক্ষককে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
প্রধান শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও পরিচালনা কমিটির সভাপতি সহ মিটিং করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
