এইমাত্র পাওয়া

জানুয়ারি, জুলাই, নভেম্বরে ছুটি নেই; কোন মাসে কত দিন?

নিজস্ব প্রতিবেদক।।

২০২৬ সালে সাপ্তাহিক ছুটির বাইরে কোন মাসে কতদিন সরকারি ছুটি থাকবে, তা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদ ছুটির তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেই হিসেবে আগামী বছর সাধারণ ছুটির তালিকা অনুযায়ী, জানুয়ারি মাসে কোনো ছুটি নেই। ফেব্রুয়ারিতে ১ দিন।

মার্চে ৩ দিন। এপ্রিলে কোনো ছুটি নেই। মে মাসে ২ দিন। জুন ও জুলাই মাসে কোনো ছুটি নেই।
আগস্টে ছুটি পাবেন ২ দিন। সেপ্টেম্বরে ১ দিন। অক্টোবরে ১ দিন। নভেম্বরে কোনো ছুটি নেই এবং সর্বশেষ মাস ডিসেম্বরে পাবেন ১ দিন।
এছাড়া নির্বাহী আদেশে ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ১ দিন। মার্চে ১ দিন এবং ১৯-২০ মার্চ ও ২২-২৩ মার্চ—ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে ছুটি। এপ্রিলে ১ দিন। ২৬-২৭ মে ও ২৯-৩১ মে—ঈদুল আজহার আগে দুদিন ও পরে তিনদিন ছুটি। জুনে ১ দিন ও অক্টোবরে ১ দিন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে—সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে ১১টি ছুটি। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা এ-সংক্রান্ত মোট ছুটি পাবেন ১৭ দিন।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading