নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা অপরির্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দিনে সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
