নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচারের দাবিও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়েছে। এ সময় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মতিউল ইসলাম ভূঁইয়া, সাফিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শাকিল মুক্তিযোদ্ধাদের মানহানি ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই। তদন্ত করে অভিযুক্ত কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।
অভিযোগের ব্যাপারে স্থানীয় বাসিন্দা কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমি কখনও অপপ্রচার বা হয়রানি করিনি।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
