নভেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিস্পত্তির সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের নভেম্বর ২০২৫ সালের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের সময় সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে মাউশির আঞ্চলিক কার্যালয় ১০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

বুধবার মাউশির উপ-পরিচালক মোঃ শাহজাহান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের নভেম্বর ২০২৫ সালের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরে প্রেরণের সময় সীমা নির্ধারণ ছিল। সার্ভারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে নভেম্বর-২০১৫ সালে এমপিওর সকল আবেদন নিষ্পত্তির নিমিত্তে ৩১/১০/২০১৫ এর স্থলে ১০/১১/২০১৫ ইং তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরণের সময় সীমা নির্ধারণ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.