রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে নভেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল গেজেট প্রকাশের পর ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তী সময় ২৮ অক্টোবর গেজেট প্রকাশের পর শিক্ষার্থীদের দাবিতে উপাচার্য আশ্বাস দেন এ বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমানে একটি মহল আইন সংশোধনের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টায় লিপ্ত।’
তিনি আরো বলেন, ‘আমরা স্বীকার করি, আইনটিতে কিছু সংশোধনের প্রয়োজন আছে। কিন্তু নির্বাচন আয়োজনের পরও তা সংশোধন করা সম্ভব।’
শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
