এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে এ বিষয়ে একটি সভা করা হবে। আগামী ১৫ নভেম্বর সেই সভায় ফি কমানোর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু অনেকে শিক্ষার্থী বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সেহেতু অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.