এইমাত্র পাওয়া

ফেব্রুয়ারিতে ইতিহাসের বেস্ট ইলেকশন হবে: প্রেস সচিব

ময়মনসিংহঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে।

তিনি আরও বলেন, ‘অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘এরইমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাটে দেখেছি নেতাদের প্যানা পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’

জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।’

আলোকচিত্রী শহিদুল আলম প্রসঙ্গে বলেন, ‘তিনি ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন। সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। ইস্তাম্বুলে পৌঁছালে তার সঙ্গে কথা বলে জানা যাবে কবে বাংলাদেশে আসবেন।’

এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading