নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবাসনসহ স্কলারশিপের সুযোগ

ঢাকাঃ নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তরে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বা আংশিক অর্থায়নে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবেন। শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।

  • পূর্ণ স্কলারশিপ: নির্বাচিত শিক্ষার্থীদের পুরো টিউশন ফি দেওয়া হবে।

     
  • আংশিক স্কলারশিপ: বছরে মাত্র ২৬৯৫ ইউরো পরিশোধ করতে হবে।

     
  • বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়ন করা যাবে।

     
  • আবাসন সুবিধা, স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা, ভিসা খরচ এবং রেসিডেন্স পারমিট ফি কভার করা হবে।

    আবেদন যোগ্যতা
  • আবেদনকারী ইইএ ভুক্ত দেশের শিক্ষার্থী হলে আবেদন করতে পারবেন না।

     
  • অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

     
  • একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।

     
  • বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব শর্ত পূরণ করতে হবে।

     
  • ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে, যেমন আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ স্কোর।

     

প্রয়োজনীয় নথি

  • জীবনবৃত্তান্ত (CV)

     
  • পাসপোর্ট কপি

     
  • রেফারেন্স লেটার

     
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

     
  • স্টেটমেন্ট অব পারপাস

     
  • রিসার্চ প্রপোজাল

     

আবেদন প্রক্রিয়া

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য https://www.ru.nl/en/education/application-and-admission/application-procedure-masters দেখুন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১০/২০২৫

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.