এইমাত্র পাওয়া

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা দ্রুত জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানবন্ধন

ঢাকাঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে পর্যায়ক্রমে দ্রুত জাতীয়করণের দাবিতে মানবন্ধন করেছে শিক্ষকরা৷

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়৷ এতে দেশের বিভিন্ন জায়গার থেকে আসা শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, গত ২৮ জানুয়ারি আমরা সরকারের আশ্বাস পেয়েছিলাম। মাদরাসাগুলো দ্রুত জাতীয়করণের কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।

বরগুনা থেকে আসা শিক্ষক আবু সুফিয়ান বলেন, আমাদের আন্দোলন দীর্ঘদিনের৷ সরকার থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা অন্যায় দাবি করছি না, যৌক্তিক দাবি তুলেছি। আমরা চাই মাদরাসাগুলো যেন দ্রুত জাতীয়করণের আওতায় আনা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদরাসাগুলো এর অন্তর্ভুক্ত হয়নি। এরপর থেকে শিক্ষকরা বিভিন্ন সময়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান, অনশন কর্মসূচি পালন করে আসছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.