শিক্ষাবার্তা ডেস্ক।।
নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তরা ভেঙে দুই শিক্ষিকা আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোসলেমা খাতুন (৩০) ও রশিদা পারভীন (৪৬)। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় একতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন ভবন নির্মাণের জন্য এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আহত মোসলেমা খাতুন বলেন, অফিস কক্ষে পরীক্ষার খাতা যাচাই করছিলাম। হঠাৎ ছাদের প্লাস্টারসহ ফ্যান ভেঙে আমাদের ওপর পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহেদুর রহমান জানান, ভবনটি নাজুক। বারবার শিক্ষা কর্মকর্তাদের জানানো হলেও কোনো পদক্ষেপ হয়নি। ১২৫ শিক্ষার্থী পড়াশোনা করছে, তাই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনও তালিকায় স্থান হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন জানান, বিষয়টি আমরা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা /এ/ ২৮/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
