সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি-পদ নবম গ্রেডের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি:

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের এন্ট্রি-পদ নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার (কক্সবাজার জেলা) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কাঙ্ক্ষিত গ্রেড ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। নবম গ্রেডে এন্ট্রি-পদের দাবি ন্যায্য হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং শিক্ষাক্ষেত্রে কর্মস্পৃহা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, মাধ্যমিক শিক্ষাব্যবস্থার গুণগত মান বাড়াতে হলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্য দূর করতে হবে। এজন্য অবিলম্বে নবম গ্রেডে এন্ট্রি-পদ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা /এ/২১/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.