নিউজ ডেস্ক।।
চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোহসিন উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাজান কবীর।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মৎস্য সংগঠনের নেতৃবৃন্দরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে। এসময় জেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন আমন্ত্রিত অতিথিগণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
