এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন–সংক্রান্ত নির্দেশিকা অনুসারে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে নিতে হবে। ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র পাঠানোর নিয়মাবলিও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ইনকোর্স পরীক্ষা নেওয়া ও উত্তরপত্র পাঠানোর নিয়মাবলি

ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন–সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে, ইনকোর্স পরীক্ষার ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশের মধ্যে মূল্যায়ন করতে হবে, সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে, সংশ্লিষ্ট শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করবেন, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাশিট গালাসিল করে পরিচালক, সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে/ডাকযোগে পাঠাতে হবে, পরীক্ষার ফরম পূরণের সময় ২ (দুই)টি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর online–এ এন্ট্রি দিতে হবে, ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না, ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে, ইনকোর্স নম্বর ইনপুট দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না, ২ (দুই)টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেট করে একসঙ্গে পাঠাতে হবে।

এর আগে ২৪ আগস্ট থেকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ইনকোর্স ও ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নিতে বলা হয়েছিল।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.