নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। দুই দপ্তরের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রবিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান।
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
