নিউজ ডেস্ক।।
সরকারি স্কুল, কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তিতে ‘ইকিউ’ কোটা চালু করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই কোটা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মারকে বলা হয়েছে, অনলাইন ভর্তি কার্যক্রমে সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা এই কোটা থেকে সুবিধা পাবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি জন্য আবেদন চলছে, যা সোমবার (১১ আগস্ট) শেষ হবে। প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল ২০ আগস্ট প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে। ভর্তির কাজ ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণির ক্লাস ১৫ সেপ্টেম্বর শুরু হবে।
গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সর্বসাধারণের জন্য একাদশ শ্রেণির নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে।
শিক্ষাবার্তা /এ/১০/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
