জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান
আবুল ফাতাহ মুহাম্মদ রাসেল বিল্লাহ
………………………………………

ছাত্র জনতা জেগেছে,তারা মানবে না কোন কোটা।
এই বিষয়ে ছাড় হবে না এক বিন্দু,এক ছটা।

নিশি রাতে সরকার দেয় হাইকোর্ট কে দীক্ষা।
হাইকোর্টের রায় তাই জনমত উপেক্ষা।

চাকরি পাবে না মোদের নাতি-পুতি?-এই কয় হাসিনা।
যোগ্যতা নিয়ে হাজির হ,তোর জ্বালায় বাচি না।

রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা আর ছাত্র নেতাদের ডাকে,
দেশবাসী সাড়া দিল লাব্বাইক,দিগ্বিদিক বাকে।

ফ্যাসিবাদকে আবু সাঈদ,’কর গুলি,কর’।
পুলিশ গুলি করে আর বলে,’ মর, রাজাকার,মর।

মুক্তির দিশারীদের পানি দিয়ে শহীদ হল মুগ্ধ,মীর।
ছাত্রনেতা শহীদ ওয়াসীম আর হাজারো জ্ঞাত শহীদ হল বীর।

কামাইল্লারে কয়,স্যার,একটা গুলিতে একটা মরে।
ওরে দেশদ্রোহী,ওরা মরে না,
ওরা বেচে থাকে লাখো-কোটি বিল্লাহদের তরে।

ওয়াকার বলে,কেমনে চালাই গুলি, আপা?
ছাত্র-জনতা,বিশ্ব মিডিয়া ক্ষ্যাপা।
আপনি বরং চলে যান সীমান্তের ওপারে,
এটা আমার বাপের দেশ,আমি যাব না রে।
পরিস্থিতি প্রতিকূলে, আর কইরেন না দেরি,
কিল পড়লে পিঠে,টাইম পাবেন না বলতে ‘সরি’।
টেপ রেকোর্ডার দাও মোরে,দেই একটা ভাষণ,
ওপারে গিয়ে শক্তি নিয়ে ফিরে এসে উদ্ধার করব আসন।
ভাষণ দেয়ার টাইম নাই ওই দেখেন জনতা,
হাতে বাঁশ, বুকে বল কি যে তাদের ক্ষিপ্রতা।
ওপারে ফোন দাও পাঠায় যেন কপ্টার,
‘পাঠাবে না। কি যে বলেন,মামা বাড়ির আবদার’।
ব্যাগ গোছানোর টাইম নাই আমি যাই ওপারে,
ছেলে-মেয়েদের বইলো তারা যেন না আসে বাঙালির দেশে,এপারে।
ছেলে মেয়ে পরে দেখা হবে,আগে নিজ জীবন উদ্ধার পাই ।
ছাত্র জনতা আকাশ পানে তাকিয়ে বলে, চিরবিদায়।টা টা। বাই বাই৷

উত্তরা, ঢাকা৷
৩০/১০/২০২৪ ইসায়ী


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.