এইমাত্র পাওয়া

পাবনার শ্রেষ্ঠ ইউএনও হলেন আসিফ আনাম

চলতি বছর পাবনার ৯ উপরে মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন পাবনার বেড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী। তিনি শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। পাবনা জেলা প্রশাসক ও শিক্ষক, শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারি বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক কবীর মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

পাবনা জেলা প্রশাসক জনাব কবীর মাহমুদ জানান, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে পাবনা জেলার ৯ উজেলার মধ্যে বেড়া উপজেলার ইউএনও আসিফ আনাম সিদ্দিকী সবার চেয়ে ভালো কাজ করেছে বলে বিবেচিত হয়েছেন। সে কারনেই জেলা প্রশাসন থেকে তাকে এবারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, ৩০ তম বিসিএস-এর এই কর্মকর্তা ২০১৮ সালে বেড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে তিনি কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্প-১২ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.