নিউজ ডেস্ক।।
সোমবার (৪ আগষ্ট) দুপুর ৩ ঘটিকায় মৌলভীবাজার জেলা শহরের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় বিনা মূল্যে গাছের চারা উপহার দেওয়া হয়। তারা চারা হাতে নিয়ে ভালো মানুষ হওয়া ও দেশপ্রেমের শপথ নেন।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তাওহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ সভাপতি জিয়াদ, সহ সভাপতি আমিনা রামিম, সাধারণ সম্পাদক নূর-ঈ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিক, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল, প্রচার সম্পাদক আকিব, সদস্য রেদোয়ান প্রমুখ।
সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছেন। এছাড়া মাদক বিরোধী কর্মসূচি, বাল্যবিবাহ বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কর্মসূচি পালন করে আসছেন। তারা এবছর টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
