সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করা হবে: শিক্ষা সচিব

ঢাকাঃ সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মজিবুর রহমান বলেন, ‘সাত কলেজকে স্কুল অব সায়েন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।’

তিনি বলেন, স্কুল অব সায়েন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজ। স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজের আওতায় সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহিদ সোহরাওয়ার্দী কলেজ।

একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

এছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.