এইমাত্র পাওয়া

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনাঃ নেত্রকোনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান কবির, রমা রায়, আব্দুল সাত্তার খান, আজহারুল ইসলাম খান জালাল, মো. জাহিদুল ইসলাম রাজু, সুরজিৎ চৌধুরী, বিদ্যুৎ দেব বর্মন, মো.মাহাবুব রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্লোগান দেন- ‘জুলাইয়ের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধা না প্রাইমারি, মেধা, মেধা’। ‘বৃত্তি না প্রাইমারি, বৃত্তি বৃত্তি’। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি পেশ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.