নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)-এর তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী সাত দিনের মধ্যে এই তথ্য পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মাউশির সহকারি পরিচালক (সা.প্র.) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং বেসরকারি কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)-এর গ্রেড, সৃষ্ট, কর্মরত ও শূণ্য পদের তথ্যাদি নিম্নোক্ত ছক মোতাবেক ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নবর্ণিত ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
