এইমাত্র পাওয়া

ঢাকাস্থ নলছিটি কল্যাণ সমিতির সভাপতি মহসীন, সম্পাদক দেলোয়ার

বিন-ই- আমিন:ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যাণ সমিতির ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাজী মো. মহসীন আলী খান সভাপতি এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ফেরদাউস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন, মিঞা আহমেদ কিবরিয়া ও মনিরুজ্জামান খোকন তালুকদারের নেতৃত্বে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: নাসির উদ্দিন মজিবর,এ জেড এম মাসুম বিল্লাহ খান (স্বপন), এডভোকেট মো. সাইদুর রহমান মাইনুল ও মো. রাজ্জাক খান।

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জসিম উদ্দিন খান, মো. জাহিদুল ইসলাম, মো. নুরুজ্জামান মোল্লা ও মো. ইকবাল হোসেন। সাংগঠনিক সম্পাদক: আক্তার হোসেন রিপন। অর্থ সম্পাদক: সোহেল রানা (বাবু)। প্রকাশনা সম্পাদক: মো. কামরুজ্জামান (মান্না)। দপ্তর সম্পাদক: ব্যারিস্টার শেখ মইনুল করিম। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট আবু জাফর সিকদার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. রফিকুল ইসলাম (সুমন)। সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মদ মশিউর রহমান (পনির)।

ক্রীড়া সম্পাদক: মো. মনিরুজ্জামান হাওলাদার। সাংস্কৃতিক সম্পাদক: মো. নূর আল আহাদ (নিজাম খান)। প্রচার সম্পাদক: মিজানুর রহমান তালুকদার বাবলু। শিক্ষা ও বৃত্তি সম্পাদক: মো. খালিদ হোসেন। কার্যকরী সদস্য: মো. আসাদুজ্জামান (চঞ্চল), মুহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, মো. মেহেদি হাসান মিরাজ ও মো. সোহেল রানা।

নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন আশা প্রকাশ করেন— এই কমিটি নলছিটি উপজেলার ঢাকাস্থ বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ছাড়াও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। বিশেষ করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনার মনিরুজ্জামান খোকন তালুকদার বলেন, “আমরা চাই এই সংগঠন আরও শক্তিশালী হোক। নলছিটি উপজেলার মানুষের কল্যাণে কাজ করুক এবং প্রবাসী ও পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তুলুক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading