পঞ্চগড়ঃ বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মূলত: সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রথমে সমবেত হন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
