নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাকুরিতে প্রথম কর্মস্থল হতে শুরু করে বর্তমান কর্মস্থল পর্যন্ত পদায়নের সম্পূর্ণ ধারাবাহিক বিবরণ উল্লেখপূর্বক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পিডিএস বা পার্সোনাল ডাটা শিট হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর ব্যত্যয় হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।
সোমবার (২১ জুলাই) মাউশির উপপরিচালক (কলেজ-১) মোঃ নুরুল হক সিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা)ক্যাডার কর্মকর্তাদের চাকুরিতে প্রথম কর্মস্থল হতে শুরু করে বর্তমান কর্মস্থল পর্যন্ত পদায়নের সম্পূর্ণ ধারাবাহিক বিবরণ উল্লেখপূর্বক পিডিএস হালনাগাদকরণের জন্য নির্দেশেক্রমে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
