এইমাত্র পাওয়া

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর

ঢাকাঃ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। এবার শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

চারটি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান।

প্রতিটি বিষয়ের জন্য থাকবে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এভাবে:

  • বাংলা: ১০০ নম্বর
  • ইংরেজি: ১০০ নম্বর
  • প্রাথমিক গণিত: ১০০ নম্বর
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান: ৫০+৫০ = ১০০ নম্বর

প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।

বর্তমানে পঞ্চম শ্রেণির পড়াশোনা করা শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলের ভিত্তিতে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী’ শিক্ষার্থী নির্বাচন করা হবে। একটি স্কুল থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৭/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading