ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ- ৫ ও পাশের হারের দিক থেকে দিনাজপুরের জেলার ঘোড়াঘাট উপজেলার মধ্য শীর্ষে রয়েছে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন।
এ স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪৮ জন এবং জিপিএ- ৫ পেয়েছে ৩৩ জন। পাশের হার ১০০%।এছাড়া উপজেলায় এসএসসিতে শতকরা পাশের হার ৬০.৭৩।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকে দ্বিতীয় অব¯’ানে রয়েছে বলাহার উ”চ বিদ্যালয়। এই স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ জন। উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৩ জন। পাশের হার ৮৪.২৯ শতাংশ।
চলতি বছর উপজেলার ২২ টি বিদ্যালয় হতে পরীক্ষায় ১৬৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে পাশ করে ৯৯৯ জন ও জিপিএ- ৫ পেয়েছে, ১০১ জন শিক্ষার্থী। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
