এইমাত্র পাওয়া

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আহ্বান অধ্যক্ষ সেলিম মিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত বলে মনে করেন সমন্বয়ক অধ্যক্ষ মো: সেলিম মিয়া। তিনি বলেন, সরকারের উচিৎ আলাপ আলোচনার মাধ্যমে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা।

বুধবার (৯ জুলাই) বিকেলে পল্টন রেস্টুরেন্টে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ নাজমুস শাহাদাত আজাদী। তিনি বলেন, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করা সময়ের দাবি। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিও ভুক্ত করতে হবে। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: সেলিম মিয়া বলেন,সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ নাজমুস শাহাদাত আজাদী, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম, সুপার আবুল কালাম আজাদ, শিক্ষাবার্তার প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান,  শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন সহ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading